প্রেসিডেন্ট রুহানির বাগদাদ সফর: ইরান ও ইরাকের মধ্যে ৫ এমওইউ স্বাক্ষর
https://parstoday.ir/bn/news/iran-i68780-প্রেসিডেন্ট_রুহানির_বাগদাদ_সফর_ইরান_ও_ইরাকের_মধ্যে_৫_এমওইউ_স্বাক্ষর
অর্থনৈতিক ও স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে পাঁচটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে ইরান ও ইরাক। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদির উপস্থিতিতে সোমবার বাগদাদে এসব সমঝোতা স্মারকে সই করেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১২, ২০১৯ ০৩:০৫ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ও ইরাকি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমওইউ\'তে সই করছেন দু\'দেশের পররাষ্ট্রমন্ত্রীরা
    ইরানের প্রেসিডেন্ট ও ইরাকি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমওইউ\'তে সই করছেন দু\'দেশের পররাষ্ট্রমন্ত্রীরা

অর্থনৈতিক ও স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে পাঁচটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে ইরান ও ইরাক। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদির উপস্থিতিতে সোমবার বাগদাদে এসব সমঝোতা স্মারকে সই করেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

এসব সমঝোতা স্মারকের ভিত্তিতে বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও তেল শিল্পখাতে সহযোগিতা জোরদার করবে তেহরান ও বাগদাদ। একইসঙ্গে দু’দেশ ইরানের দক্ষিণাঞ্চলীয় শালামচে শহর ও ইরাকের বসরা নগরীর মধ্যে রেল যোগাযোগ স্থাপনে সম্মত হয়েছে।

এ ছাড়া, ইরাক ও ইরান সরকার দু’দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ভিসা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে যা আগামী মাস থেকে কার্যকর হবে। আরেকটি সমঝোতা স্মারক অনুযায়ী ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে ইরাকের বাণিজ্য মন্ত্রণালয় দ্বিপক্ষীয় ব্যবসার সুযোগসুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে।

সোমবার ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহ'র উপস্থিতিতে প্রেসিডেন্ট রুহানিকে গার্ড অব অনার প্রদান করা হয়

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সোমবার থেকে তিনদিনের ইরাক সফর শুরু করেছেন। ২০১৩ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি বাগদাদ সফরে গেলেন।

এমন সময় এ সফর অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন সরকার ইরাক ও ইরানের সম্পর্কে ফাটল ধরানোর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমানোর জন্যও চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২