নওরোজের আগের রাতে তেহরানের সাদেকিয়ার সড়কে মেলা
-
দোকানে সাজানো নওরোজের পণ্যে প্রতিফলিত হচ্ছে মালিকের মুখ
তেহরানের সাদেকিয়ার ২ নম্বর চত্বরে প্রতিবছর নওরোজের আগে মেলা বসে। গোলদিস ভবনের সামনে দিয়ে যে সড়ক সাত্তার খানের দিকে চলে গেছে এ মেলা সে সড়কে বসে। সড়কে এ সময়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। লোকে লোকে লোকারণ্য হয়ে ওঠে গোটা সড়ক। সন্ধ্যার একটু আগ থেকে মেলা শুরু হয়ে এবং গভীর রাতে তা শেষ হয়।
জামা-জুতা-পোশাক থেকে শুরু করে ঘর সাজানোর পণ্য পর্যন্ত নানা সামগ্রী মেলায় পাওয়া যায়। পাশাপাশি ফল, মিষ্টিসহ অন্যান্য জিনিসও বিক্রি হয়। শেষ মুহূর্তের এ কেনাকাটায় দরদামের অবকাশ থাকে। তবে বেশির ভাগ সময়ই বাজারের চেয়ে খানিকটা কম দামেই পাওয়া যায় এ সব পণ্য।
যান চলাচল বন্ধ, লোক লোকারণ্য সড়ক, বিক্রেতাদের নানা ভাবে পণ্যের প্রতি ক্রেতাকে আকর্ষণের চেষ্টা, ভিড় ঠেলে কষ্ট করে যাতায়াত – সব মিলিয়ে আসন্ন উৎসবের আনন্দ আরো গভীর হয়ে উপচে পড়ে চারপাশে।
পার্সটুডে/মূসা রেজা/২১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন