নওরোজের আগের রাতে তেহরানের সাদেকিয়ার সড়কে মেলা
https://parstoday.ir/bn/news/iran-i69002-নওরোজের_আগের_রাতে_তেহরানের_সাদেকিয়ার_সড়কে_মেলা
তেহরানের সাদেকিয়ার ২ নম্বর চত্বরে প্রতিবছর নওরোজের আগে মেলা বসে। গোলদিস ভবনের সামনে দিয়ে যে সড়ক সাত্তার খানের দিকে চলে গেছে এ মেলা সে সড়কে বসে। সড়কে এ সময়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। লোকে লোকে লোকারণ্য হয়ে ওঠে গোটা সড়ক। সন্ধ্যার একটু আগ থেকে মেলা শুরু হয়ে এবং গভীর রাতে তা শেষ হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২০, ২০১৯ ২১:৩৫ Asia/Dhaka
  • দোকানে সাজানো নওরোজের পণ্যে প্রতিফলিত হচ্ছে মালিকের মুখ
    দোকানে সাজানো নওরোজের পণ্যে প্রতিফলিত হচ্ছে মালিকের মুখ

তেহরানের সাদেকিয়ার ২ নম্বর চত্বরে প্রতিবছর নওরোজের আগে মেলা বসে। গোলদিস ভবনের সামনে দিয়ে যে সড়ক সাত্তার খানের দিকে চলে গেছে এ মেলা সে সড়কে বসে। সড়কে এ সময়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। লোকে লোকে লোকারণ্য হয়ে ওঠে গোটা সড়ক। সন্ধ্যার একটু আগ থেকে মেলা শুরু হয়ে এবং গভীর রাতে তা শেষ হয়।

দোকানে সাজানো নওরোজের পণ্যে প্রতিফলিত হচ্ছে মালিকের মুখ

জামা-জুতা-পোশাক থেকে শুরু করে ঘর সাজানোর পণ্য পর্যন্ত নানা সামগ্রী মেলায় পাওয়া যায়। পাশাপাশি ফল, মিষ্টিসহ অন্যান্য জিনিসও বিক্রি হয়। শেষ মুহূর্তের এ কেনাকাটায় দরদামের অবকাশ থাকে। তবে বেশির ভাগ সময়ই বাজারের চেয়ে খানিকটা কম দামেই পাওয়া যায় এ সব পণ্য।

ইরানি নওরোজের আবশ্যকীয় অনুষঙ্গ রঙ্গিণ মাছ

যান চলাচল বন্ধ, লোক লোকারণ্য সড়ক, বিক্রেতাদের নানা ভাবে পণ্যের প্রতি ক্রেতাকে আকর্ষণের চেষ্টা, ভিড় ঠেলে কষ্ট করে যাতায়াত – সব মিলিয়ে আসন্ন উৎসবের আনন্দ আরো গভীর হয়ে উপচে পড়ে চারপাশে।

পার্সটুডে/মূসা রেজা/২১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন