নওরোজের আয়োজনে তেহরানের পার্কে মিল্লাত: মনোরম শোভাযাত্রা
https://parstoday.ir/bn/news/iran-i69192-নওরোজের_আয়োজনে_তেহরানের_পার্কে_মিল্লাত_মনোরম_শোভাযাত্রা
তেহরানের অন্যতম বৃহৎ পার্ক হলো নগরীর প্রাণকেন্দ্র অবস্থিত পার্কে মিল্লাত। নওরোজ উপলক্ষে প্রতিবছরের মতো চলতি বছরও এ পার্কে নানা আয়োজন করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৮, ২০১৯ ১২:০৪ Asia/Dhaka
  • নওরোজের আয়োজনে তেহরানের পার্কে মিল্লাত: মনোরম শোভাযাত্রা

তেহরানের অন্যতম বৃহৎ পার্ক হলো নগরীর প্রাণকেন্দ্র অবস্থিত পার্কে মিল্লাত। নওরোজ উপলক্ষে প্রতিবছরের মতো চলতি বছরও এ পার্কে নানা আয়োজন করা হয়েছে।

বসন্তের হলুদ ফুল- এর আয়ু খুবই কম

পার্ককে সাজানো হয়েছে নান্দনিক ভাবে। দিন ও রাতকে সামনে রেখে পার্ককে সজ্জিত করা হয়েছে। বরং বলা যায় সন্ধ্যার পরই তুলনামূলক ভাবে অধিকতর দৃষ্টি নন্দন হয়ে উঠেছে পার্কে মিল্লাত। আজকের ছবিগুলো দিনের বেলা তোলা হয়েছে। রাতের ছবিও তোলা হয়েছে সেগুলো দেয়া হবে পরে।

শোভাযাত্রার একটি অংশ

এ ছাড়া, পার্কে নওরোজের মনোরম শোভাযাত্রায় অংশ নিয়েছেন ইরানের আঞ্চলিক পোশাক পরিহিত আনন্দমুখর নারী-পুরুষ। তার সাথে যুক্ত হয়েছেন হর্ষ-উৎফুল্ল অনেকেই। সব মিলিয়ে স্বাভাবিক ভাবেই পার্কে ভিড় জমিয়েছেন নির্মল বিনোদন পিয়াসী মানুষ।#

পার্সটুডে/মূসা রেজা/২৮