মার্কিন বাহিনীকে সন্ত্রাসী তালিকায় ফেলতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব
https://parstoday.ir/bn/news/iran-i69429-মার্কিন_বাহিনীকে_সন্ত্রাসী_তালিকায়_ফেলতে_ইরানি_পররাষ্ট্রমন্ত্রীর_প্রস্তাব
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উচিত- মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করা। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলা হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৮, ২০১৯ ১৯:১৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উচিত- মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করা। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলা হয়।

জাওয়াদ জারিফ আজ (সোমবার) প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে লেখা এক চিঠিতে এ প্রস্তাব দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পর জাওয়াদ জারিফ এ প্রস্তাব দেন।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের একাংশ (ফাইল ফটো)

চিঠিতে জারিফ বলেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনারা প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেয়ার কারণে এবং সন্ত্রাসীদের সঙ্গে মার্কিন বাহিনীর সরাসরি যোগাসাজশের কারণে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের উচিত মার্কিন বাহিনীকে সন্ত্রাসী তালিকায় ফেলা।

এর আগে, রোববার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি সতর্ক করে বলেন, আমেরিকা যদি তার বাহিনীকে সন্ত্রাসী তালিকায় ফেলে তাহলে আইআরজিসি-ও ইরান সরকারের নীতি অনুসারে পাল্টা ব্যবস্থা নেবে।”#    

পার্সটুডে/এসআইবি/৮