ইরান ও বাংলাদেশসহ ৩৫ দেশের বিরুদ্ধে আমেরিকার অপপ্রচার
https://parstoday.ir/bn/news/iran-i69460-ইরান_ও_বাংলাদেশসহ_৩৫_দেশের_বিরুদ্ধে_আমেরিকার_অপপ্রচার
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নয়া কাল্পনিক সূচক ঘোষণা করে আমেরিকার নাগরিকদের জন্য ইরান ও বাংলাদেশসহ বিশ্বের ৩৫টি দেশ ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে। ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, এসব দেশ সফরে গেলে ‘অপহৃত’ কিংবা ‘পণবন্দি’ হওয়ার আশঙ্কা থাকবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ১০, ২০১৯ ০৫:০৮ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়
    মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নয়া কাল্পনিক সূচক ঘোষণা করে আমেরিকার নাগরিকদের জন্য ইরান ও বাংলাদেশসহ বিশ্বের ৩৫টি দেশ ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে। ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, এসব দেশ সফরে গেলে ‘অপহৃত’ কিংবা ‘পণবন্দি’ হওয়ার আশঙ্কা থাকবে।

বিবৃতিতে বলা হয়েছে, এতদিন সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাসবাদ, অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতা, প্রাকৃতিক দুর্যোগ ও স্বাস্থ্যগত ঝুঁকিসহ আরো কিছু সূচকের ভিত্তিতে মার্কিন নাগরিকদের ভ্রমণের ওপর সতর্কতা জারি করা হতো। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, কিন্তু এবার ‘কে’ নামক নতুন একটি সূচক যোগ করা হয়েছে যাতে অপহরণ ও পণবন্দি হওয়ার ঘটনাকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

ইরানে বিদেশি পর্যটক (ফাইল ছবি)

নতুন করে সতর্কতা জারি হওয়া দেশগুলো হচ্ছে: মালয়েশিয়া, ফিলিপাইন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন, তুরস্ক, লিবিয়া, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বুর্কিনাফাসো, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গণ প্রজাতন্ত্রী কঙ্গো, ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা, মালি, নাইজার, নাইজেরিয়া, সোমালিয়া, সুদান, দক্ষিণ সুদান, হাইতি, পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ এন্ড টোবাগো, কলম্বিয়া, ভেনিজুয়েলা, মেক্সিকো, রাশিয়া ও ইউক্রেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগেও নানা ধরনের কাল্পনিক সূচক ঘোষণা করে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকার নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছিল। অথচ এসব সতর্কতা উপেক্ষা করে প্রতি বছর হাজার হাজার মার্কিন নাগরিক ইরান সফরে এসে প্রাচীন ঐতিহ্যের অধিকারী এ দেশটির নানা ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। বিদেশি পর্যটকরা সব সময় ইরানি নাগরিকদের আতিথেয়তা ও চমৎকার ব্যবহারের ভূয়সী প্রশংসা করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০