চিত্রে ইরানের সশস্ত্র বাহিনী দিবসের কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনী
https://parstoday.ir/bn/news/iran-i69665-চিত্রে_ইরানের_সশস্ত্র_বাহিনী_দিবসের_কুচকাওয়াজ_ও_সমরাস্ত্র_প্রদর্শনী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এসব কুচকাওয়াজে ইরানের প্রতিরক্ষা খাতের সর্বশেষ অর্জনগুলো তুলে ধরা হয়েছে।
(last modified 2026-04-09T15:13:27+00:00 )
এপ্রিল ১৮, ২০১৯ ১১:৫২ Asia/Dhaka
  • সশস্ত্র বাহিনী দিবসের কুচকাওয়াজের একটি দৃশ্য
    সশস্ত্র বাহিনী দিবসের কুচকাওয়াজের একটি দৃশ্য

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এসব কুচকাওয়াজে ইরানের প্রতিরক্ষা খাতের সর্বশেষ অর্জনগুলো তুলে ধরা হয়েছে।

কুচকাওয়াজে ইরানের স্থল, নৌ ও বিমান বাহিনী এবং খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটি অংশ নিয়েছে।  

রাজধানী তেহরানে প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠা মরহুম ইমাম খোমেনী (রহ)’র মাজারের কাছে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

আজকের কুচকাওয়াজে ইরানের সশস্ত্র বাহিনী নতুন নতুন ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শন করছে। এছাড়া, ইরানে তৈরি কাওসার ও সাইকেহ বিমানসহ বিভিন্ন বিমান নিয়ে সশস্ত্র বাহিনী তাদের যুদ্ধনৈপুণ্য ও নানা কৌশল দেখিয়েছে।

কুচকাওয়াজে মিগ-২৯, এফ-৪ ফ্যান্টম এবং এফ-১৪ টমক্যাট যুদ্ধবিমান অংশ নেয়। এছাড়া, তাবরিজ, তেহরান, হামেদান ও ইস্ফাহান থেকে যুদ্ধবিমানের সঙ্গে যোগ দেয় জ্বালানি ট্যাংকার বিমান কেসি-৭৪৭ এবং কেসি ৭০৭ বিমান।

ইরানের  সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সশস্ত্র বাহিনীকে 'জাতীয় শক্তি ও ক্ষমতার প্রতীক' বলে উল্লেখ করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮