নেতানিয়াহুর পাতানো ফাঁদে পা দিয়েছেন মার্কিন কর্মকর্তা: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i69814-নেতানিয়াহুর_পাতানো_ফাঁদে_পা_দিয়েছেন_মার্কিন_কর্মকর্তা_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন কর্মকর্তা ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাতানো ফাঁদে পা দিয়েছেন। ইসরাইলিদের এই খেলার পরিণতি ভয়াবহ বলে সতর্ক করেছেন জাওয়াদ জারিফ।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ২৪, ২০১৯ ১২:৫৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন কর্মকর্তা ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাতানো ফাঁদে পা দিয়েছেন। ইসরাইলিদের এই খেলার পরিণতি ভয়াবহ বলে সতর্ক করেছেন জাওয়াদ জারিফ।

জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে তিনি নিউ ইয়র্কে পৌঁছানোর পর গতকাল সাংবাদিকদের এসব কথা বলেন। বহুপাক্ষিকতাবাদ ও শান্তি নিয়ে সাধারণ পরিষদের এ বৈঠকে আলোচনা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও (বামে) এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইরানি পররাষ্ট্রমন্ত্রী গতকাল বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের উদ্বেগ দেখে মনে হয় তারা আমেরিকার স্বার্থের চেয়ে ইসরাইলের স্বার্থ নিয়ে বেশি চিন্তিত। ইসরাইলের বিপজ্জনক খেলায় মার্কিন কর্মকর্তারা ব্যবহৃত হচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন।

জাওয়াদ জারিফ আমেরিকাকে মধ্যপ্রাচ্যের সমস্ত অস্থিতিশীলতার মূল কারণ বলে উল্লেখ করেন। এছাড়া, আঞ্চলিক অস্থিতিশীলতার অন্য দুই প্রধান উৎস সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে মার্কিন প্রশাসন সমর্থন দিচ্ছে। কিন্তু তাদের এই নীতি পুনর্মূল্যায়ন করা উচিত।#

পার্সটুডে/এসআইবি/২৪