ইরানের জাতীয় উদ্ভিদ উদ্যান: ৪০০০ প্রজাতির ১৬০০০০ উদ্ভিদের অপূর্ব সমাহার
https://parstoday.ir/bn/news/iran-i69880-ইরানের_জাতীয়_উদ্ভিদ_উদ্যান_৪০০০_প্রজাতির_১৬০০০০_উদ্ভিদের_অপূর্ব_সমাহার
তেহরানের পশ্চিমাঞ্চলে ইরানের জাতীয় উদ্ভিদ উদ্যান বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন অবস্থিত। ফার্সিতে এ উদ্যানকে ‘বাগে গিয়াহি শেনাসি মিল্লিয়ে ইরান’ বলা হয়। ১৮৫ হেক্টর স্থান জুড়ে গড়ে ওঠা এ উদ্যানে কৃত্রিম হ্রদ, জলাশয়, জলপ্রপাত রয়েছে। ২০১১ সাল থেকে এ উদ্যান জনগণের জন্য খুলে দেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৬, ২০১৯ ২১:১০ Asia/Dhaka
  • ইরানের জাতীয় উদ্ভিদ উদ্যান: ৪০০০ প্রজাতির ১৬০০০০ উদ্ভিদের অপূর্ব সমাহার

তেহরানের পশ্চিমাঞ্চলে ইরানের জাতীয় উদ্ভিদ উদ্যান বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন অবস্থিত। ফার্সিতে এ উদ্যানকে ‘বাগে গিয়াহি শেনাসি মিল্লিয়ে ইরান’ বলা হয়। ১৮৫ হেক্টর স্থান জুড়ে গড়ে ওঠা এ উদ্যানে কৃত্রিম হ্রদ, জলাশয়, জলপ্রপাত রয়েছে। ২০১১ সাল থেকে এ উদ্যান জনগণের জন্য খুলে দেয়া হয়েছে।

উদ্যানের প্রধান প্রবেশ দ্বার

উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা চমৎকার। এ ছাড়া, যাতায়াত ব্যবস্থাও খুবই ভালো। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি উদ্ভিদের বিষয়ে জ্ঞান আহরণের একটি চমৎকার কেন্দ্র এটি।

জলপ্রপাত

এ উদ্যানে ইরানের নানা অঞ্চলের উদ্ভিদ দিয়ে সাজানো হয়েছে। একই সঙ্গে ইউরোপ, আমেরিকা, চীন ও জাপান, আফ্রিকা এবং হিমালয় অঞ্চলের উদ্ভিদ রয়েছে। উদ্যানে প্রায় চার হাজার প্রজাতির এক লাখ ৬০ হাজার উদ্ভিদ রয়েছে। রয়েছে ঋতু ভেদে নানা পুষ্পের সমাহার। এ ছাড়া, নানা রকম পাখির দেখা মেলে। দেখা মেলে শেয়ালেরও। দুর্বল জুম লেন্সের কারণে দেখা মিললেও শেয়ালের ভাল ছবি তোলা সম্ভব হয় নি। 

কৃত্রিম হ্রদ

নান্দনিক ভাবে গড়ে ওঠা উদ্যান তেহরানের অন্যতম নির্মল চিত্ত বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে। দিনের আলোর পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে এ উদ্যানের চেহারা বদলে যায়। একই ভাবে ইরানের চার ঋতুর সঙ্গে তাল রেখেও রূপ বদলও  ঘটে। উদ্যানের ভেতরে রেস্টুরেন্ট, কফি হাউস এবং মসজিদ আছে। এটি একদিনে বা এক ঋতুতে ঘুরে দেখার জন্য নয়। বরং চার ঋতুতে ঘুরতে হবে এ উদ্যানে। তা হলেই হয়ত উদ্ভিদপ্রেমী এবং সৌন্দর্য প্রিয় মানুষের চোখে এর প্রকৃত রূপ উদ্ভাসিত হয়ে উঠবে।#

দিনের শেষ ভাগে উদ্যান

 

পার্সটুডে/মূসা রেজা/২৭