ইরানের জাতীয় উদ্ভিদ উদ্যান: হ্রদ, জলাশয় এবং জলপ্রপাত
এপ্রিল ৩০, ২০১৯ ১৪:২৪ Asia/Dhaka
-
জলপ্রপাত
তেহরানের পশ্চিমাঞ্চলে ইরানের জাতীয় উদ্ভিদ উদ্যান বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের বিন্যাসে ব্যবহৃত হয়েছে কৃত্রিম জলপ্রপাত, জলাশয়, ফোয়ারা আর হ্রদ। ফার্সিতে এ উদ্যানকে ‘বাগে গিয়াহি শেনাসি মিল্লিয়ে ইরান’বলা হয়।
উদ্যান বিন্যাসে কৃত্রিম জলপ্রপাত, একাধিক জলাশয় এবং হ্রদের নয়ন মুগ্ধকর ব্যবহার যে কোনও ব্যক্তিকে মোহিত করবে। কোনও কোনও হ্রদে নির্ভয়ে খেলা করছে ছোট মাছের ঝাঁক। কোথাও কোথাও পানির বহমান গতি তৈরি করেছে জলজ নকশা।
১৮৫ হেক্টরের সুবিশাল উদ্যানে রয়েছে প্রায় চার হাজার প্রজাতির এক লাখ ৬০ হাজার উদ্ভিদ। রয়েছে বিচিত্র বর্ণ এবং গন্ধের নয়ন জুড়ানো ফুল। পাখি এবং প্রাণীরও অভয়ারণ্য হয়ে উঠেছে এ উদ্যান।
পার্সটুডে/মূসা রেজা/৩০
ট্যাগ