মার্কিন একাধিপত্যবাদ সারা বিশ্বের জন্য বিদ্যমান হুমকি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i70016-মার্কিন_একাধিপত্যবাদ_সারা_বিশ্বের_জন্য_বিদ্যমান_হুমকি_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন একাধিপত্যবাদ সারা বিশ্বের জন্য ‘বিদ্যমান হুমকি’।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ০১, ২০১৯ ১২:২১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন একাধিপত্যবাদ সারা বিশ্বের জন্য ‘বিদ্যমান হুমকি’।

কাতারের রাজধানী দোহায় আজ (বুধবার) এশিয়া কোঅপারেশন ডায়ালগ বা এসিডি’র মন্ত্রী পর্যায়ের ষোড়শ বৈঠকে জাওয়াদ জারিফ একথা বলেন। তিনি বলেন, সমস্ত দেশকে একসঙ্গে এবং ঐক্যবদ্ধভাবে এই হুমকি মোকাবেলা করতে হবে।

এশিয়া কোঅপারেশন ডায়ালগ বা এসিডি’র মন্ত্রী পর্যায়ের ষোড়শ বৈঠক

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমান মার্কিন প্রশাসনের একাধিপত্যবাদকে আমাদের সম্মিলিতভাবে চিহ্নিত করতে হবে। একটি দেশের ইচ্ছা অন্য সবার ওপর চাপিয়ে দেয়ার এই প্রবণতা আজ হোক, কাল হোক সবার জন্য বিদ্যমান হুমকি হয়ে দেখা দেবে।”

জাওয়াদ জারিফ আরো বলেন, মার্কিন বর্তমান প্রশাসনের স্বল্প-দর্শী কর্মকাণ্ড ও আগ্রাসী একাধিপত্যবাদ হচ্ছে পুরো এশিয়া বিশেষ করে পশ্চিম এশিয়ার একটা উল্লেখযোগ্য অংশ ও পারস্য উপসাগরীয় এলাকার চলমান সংকটের মূল কারণ।

জাওয়াদ জারিফ সুস্পষ্ট করে বলেন, একাধিপত্যবাদ আইনের শাসনের পরিবর্তে জঙ্গলের শাসন চালু করে।#

পার্সটুডে/এসআইবি/১