ইরান কখনো আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i70069-ইরান_কখনো_আমেরিকার_কাছে_আত্মসমর্পণ_করবে_না_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা যত চাপই সৃষ্টি করুক না কেন তেহরান কখনো ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৩, ২০১৯ ০৮:০৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা যত চাপই সৃষ্টি করুক না কেন তেহরান কখনো ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করবে না।

তিনি বলেন, “আমরা ঠিকই পথ খুঁজে নেব। গত ৪০ বছর আমরা এটাই করেছি এবং এখনো তাই করব।” কাতারের রাজধানী দোহায় ‘এশিয়া সহেযাগিতা সংলাপ’র মন্ত্রী পর্যায়ের ষোড়শ সম্মেলনের অবকাশে আশ-শার্ক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকার এসব কথা বলেন জাওয়াদ জারিফ।

তিনি বলেন, “মার্কিন চাপ উপেক্ষা করা সহজ কাজ নয় তবু আমরা আমাদের জনগণের বিরুদ্ধে কোনো চাপকে কখনো মেনে নেব না। এর বিপরীতে যেসব দেশ ইরানের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে তাদের সবাইকে তেহরান স্বাগত জানাবে।

জাওয়াদ জারিফ দোহা সম্মেলনে যোগ দিয়ে সেখানে মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/৩