ধাতব শিল্পের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ইরান মোটেও উদ্বিগ্ন নয়: খনিজ ও বাণিজ্যমন্ত্রী
ইরানের ধাতব শিল্পের ওপর সম্প্রতি আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ফলে তেহরান মোটেও উদ্বিগ্ন নয় বলে মন্তব্য করেছেন দেশটির খনিজ, শিল্প এবং বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী জাফার সারকিনি।
ইরানের তাসনিম সংবাদ সংস্থাকে মন্ত্রী জাফার সারকিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের লোহা, স্টীল এলুমিনিয়াম এবং কপার শিল্পের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তাতে ইরানের ধাতব শিল্পের ওপর উল্লেখযোগ্যভাবে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, বিশ্ব বাজারে ইরানের স্টীল কপার এবং এলুমিনিয়ামের বিশেষ ক্রেতা থাকার কারণে ট্রাম্পের সাম্প্রতিক নিষেধাজ্ঞার নিয়ে তেহরান মোটেও উদ্বিগ্ন নয়।
ধাতব শিল্পে ইরানি পণ্যের উচ্চমান রয়েছে এবং এগুলো আন্তর্জাতিক চাহিদা পূরণ করতে সক্ষম বলেও জোর দিয়ে উল্লেখ করেন সারকিনি। তিনি আরো বলেন, উৎকৃষ্ট মান এবং চাহিদার কারণে আন্তর্জাতিক বাজারে বিশেষ ক্রেতা থাকায় ইরানের ধাবত পণ্য বিক্রিতে কোনো সমস্যা নেই। ইরানের এ কর্মকর্তা বলেন, পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনকে বের কর নেয়ার পর ইরানি ধাতব শিল্পের রপ্তানীর ক্ষেত্রে কোন ভাটা পড়ে নি বরং আগের চেয়ে আরো বেড়েছে। গত বছর ইরান ২৫ মিলিয়ন টন স্টিল রপ্তানী করেছে যা বিশ্বের মোট উৎপাদনের ১.৫ ভাগ বলেও জানান তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।