জাপান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী: কথা হবে মার্কিন উসকানি নিয়ে
https://parstoday.ir/bn/news/iran-i70417-জাপান_সফরে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী_কথা_হবে_মার্কিন_উসকানি_নিয়ে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মধ্যপ্রাচ্যে মার্কিন উসকানিমূলক আচরণ নিয়ে জাপানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে টোকিও সফরে গেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৬, ২০১৯ ০০:৩১ Asia/Dhaka
  • ভারত সফর শেষে বুধবার টোকিওর উদ্দেশ্যে যাত্রা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    ভারত সফর শেষে বুধবার টোকিওর উদ্দেশ্যে যাত্রা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মধ্যপ্রাচ্যে মার্কিন উসকানিমূলক আচরণ নিয়ে জাপানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে টোকিও সফরে গেছেন।

আজ (বৃহস্পতিবার) সকালে টোকিও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সাংবাদিকদের বলেন, আমেরিকার সাম্প্রতিক উসকানিমূলক তৎপরতা নিয়ে ইরান তার ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে শলাপরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এ লক্ষ্যে তিনি জাপান সফরে গেছেন।

জারিফ বলেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো’র আমন্ত্রণে তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে এবং জাপানি মন্ত্রীই ইরানের সঙ্গে মার্কিন উসকানি নিয়ে কথা বলতে চেয়েছেন।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ ভারতে দু’দিনের সফর শেষে বুধবার টোকিওর উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করেন।

নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করেন জারিফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক ও বেআইনি পদক্ষেপ নিয়েছেন যার মধ্যে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া অন্যতম। ট্রাম্প ২০১৮ সালের ৮ মে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকাকে বের করে নেন। এরপর তিনি ইরানের ওপর পরমাণু কর্মসূচিকেন্দ্রীক নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করেন। আন্তর্জাতিক সমাজে ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।