বি-টিমের প্রভাব কমাতে মার্কিন সিনেটরের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
https://parstoday.ir/bn/news/iran-i70679-বি_টিমের_প্রভাব_কমাতে_মার্কিন_সিনেটরের_সঙ্গে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রীর_বৈঠক
আমেরিকার জনমত ও রাজনৈতিক মহলের ওপর 'বি-টিম'সহ অন্যান্য প্রেশার গ্রুপের প্রভাব কমাতে মার্কিন ডেমোক্রেট সিনেটর ডায়ান ফিনেশ্টাইনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। আজ (শনিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৫, ২০১৯ ১৩:৫০ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

আমেরিকার জনমত ও রাজনৈতিক মহলের ওপর 'বি-টিম'সহ অন্যান্য প্রেশার গ্রুপের প্রভাব কমাতে মার্কিন ডেমোক্রেট সিনেটর ডায়ান ফিনেশ্টাইনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। আজ (শনিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এ তথ্য জানিয়েছেন।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোল্টন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সৌদি যুবরাজ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ বিন জায়েদকে নিয়ে একটি বি-টিম গঠিত হয়েছে বলে এর আগে জারিফ জানিয়েছেন। তার মতে, এই বি-টিম ইরানের সঙ্গে সংঘাতের জন্য ট্রাম্পকে উসকানি দিচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গত দুই দশকেরও বেশি সময়ে ইরানের নীতি সুস্পষ্টভাবে তুলে ধরতে ইরানি কর্মকর্তারা আমেরিকার রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করেছেন। আমেরিকার এসব ব্যক্তিত্ব সরকারি কোনো কর্মকর্তা নন এবং রাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার ক্ষমতাও তাদের নেই।

তিনি আরও বলেছেন, ইরানবিরোধী প্রেশার গ্রুপগুলোর প্রভাব কমানোই তেহরানের পক্ষ থেকে এ ধরণের বৈঠকের প্রধান উদ্দেশ্য। এ কারণে এ ধরণের বৈঠকের পর মার্কিন উগ্রপন্থীরা ক্ষুব্ধ হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ আমেরিকার কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন নি বলে জানান আব্বাস মুসাভি।

কয়েক সপ্তাহ আগে নিউ ইয়র্ক সফরের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ মার্কিন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সিনেটর ডায়ান ফিনেশ্টাইনের সঙ্গে বৈঠক করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫