তেহরানের কুদস দিবস: ফিলিস্তিন মুক্ত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র
https://parstoday.ir/bn/news/iran-i70838-তেহরানের_কুদস_দিবস_ফিলিস্তিন_মুক্ত_হওয়া_এখন_সময়ের_ব্যাপার_মাত্র
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী (রহ) রমজানের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছিলেন। বিশ্ব বিশেষ করে মুসলিম বিশ্ব এই দিনকে বিশ্ব কুদস দিবস হিসেবে পালনের মধ্য দিয়ে তার এ আহ্বানে আন্তরিক সাড়া দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩১, ২০১৯ ১৩:৪৯ Asia/Dhaka
  • তেহরানের কুদস দিবস: ফিলিস্তিন মুক্ত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র

ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী (রহ) রমজানের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছিলেন। বিশ্ব বিশেষ করে মুসলিম বিশ্ব এই দিনকে বিশ্ব কুদস দিবস হিসেবে পালনের মধ্য দিয়ে তার এ আহ্বানে আন্তরিক সাড়া দিয়েছে।

তেহরানের জুমার নামাজে খোতবা দিচ্ছেন হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী

আজকের কুদস দিবসকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। এ বছর এমন এক সময়ে বিশ্ব কুদস দিবস পালিত হচ্ছে যখন ফিলিস্তিনে অবিরাম রক্ত ঝরছে। ইরানের বিরুদ্ধে সৌদি- মার্কিন ষড়যন্ত্র নতুন মোড় নিয়েছে। ইয়েমেনে চলছে অব্যাহত সৌদি আগ্রাসন। ছড়রা গুলিতে ঝাঁঝরা হচ্ছে কাশ্মির। রোহিঙ্গা মুসলমানদেরকে নিজ ভূমি থেকে খেদিয়ে দেয়া হচ্ছ।

তেহরানের জুমার নামাজে ভাষণ দিচ্ছেন ইরানের সংসদ স্পিকার আলি লারিজানি

ইহুদিবাদীদের সঙ্গে পেন্টাগনের যোগসাজশের কথা উল্লেখ করে বাংলাদেশের কবি আল মাহমুদ অনেক আগেই লিখেছেন, পৃথিবীর সবক’টি শাদা কবুতর ইহুদি মেয়েরা রেঁধে পাঠিয়েছে মার্কিন জাহাজে।

তেহরানের আজকের অভূতপূর্ব কুদস দিবসের প্রতিবাদ শোভাযাত্রায় যোগ দিয়েছেন সমাজের সর্বস্তরের নারী-পুরুষ। এমনকি শিশু-কিশোরাও। আর এ বিক্ষোভ শোভাযাত্রার মধ্য দিয়ে তারা জানিয়ে দিলেন, ট্রাম্প-নেতানিয়াহুসহ সব আগ্রাসী শক্তি তোমাদের কালোহাত ভেঙ্গে দেয়া হবে। জেগে আছে বিশ্বের মুসলমান। ফিলিস্তিন মুক্ত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

পার্সটুডে/মূসা রেজা/৩১   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।