ভারত ও পাকিস্তানকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i72605-ভারত_ও_পাকিস্তানকে_আলোচনার_মাধ্যমে_সমস্যা_সমাধানের_আহ্বান_জানাল_ইরান
ভারত ও পাকিস্তানকে আলোচনায় মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে জম্মু-কাশ্মীর সংকটের সমাধান করার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আজ (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক বিবৃতিতে এ আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৭, ২০১৯ ১০:৩১ Asia/Dhaka
  • মুসাভি
    মুসাভি

ভারত ও পাকিস্তানকে আলোচনায় মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে জম্মু-কাশ্মীর সংকটের সমাধান করার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আজ (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক বিবৃতিতে এ আহ্বান জানান।

কাশ্মীরের পরিবর্তিত পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান জম্মু-কাশ্মীরের বিষয়ে ভারত সরকারের সর্বসাম্প্রতিক সিদ্ধান্ত এবং এ বিষয়ে নয়া দিল্লি ও ইসলামাবাদের  ব্যাখ্যা পর্যবেক্ষণ করছে, সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রেখেছে।

তিনি বলেন, ইরান আশা করে বন্ধুপ্রতীম ও আঞ্চলিক অংশীদার ভারত ও পাকিস্তান এ অঞ্চলের জনগণের স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানে কার্যকরি পদক্ষেপ নেবে।

ভারত জম্মু-কাশ্মীরকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করেছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদাও বাতিল করে দিয়েছে। এর ফলে কাশ্মীরীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে নতুনকরে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।