'তারা ইরানি তেল বিক্রির ওপর গুপ্তচরবৃত্তি চালাতো'
-
ইরানের একেটি তেল স্থাপনা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় গত মাসে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ’র যে চক্রকে ধ্বংস করেছে তারা প্রধানত ইরানের তেল বিক্রির ওপর তথ্য সংগ্রহ করত। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করেছে।
গত ২২ জুলাই ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সিআইএ’র হয়ে দেশের ভেতরে গুপ্তচরবৃত্তির অভিযোগে একটি চক্র বানচাল করার কথা জানিয়েছিল। সে সময় ইরান ১৭ গুপ্তচরকে আটক করে এবং তাদের কয়েকজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। গত বছর ধরে এসব ব্যক্তি ইরানের ওপর গুপ্তচরবৃত্তি করেছে।
ইরানের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল যে, এসব গুপ্তচর দেশের অর্থনৈতিক, পরমাণু, অবকাঠামো, সামরিক ও সাইবার ক্ষেত্রে তৎপর ছিল। এসব জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য সংগ্রহ করত।
দু জন ব্যবসায়ীর বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আটক ১৭ ব্যক্তির অনেকেই ইরানের তেল ও জ্বালানি ক্ষেত্রে ব্যবসায়ী এবং ব্রোকার হিসেবে কাজ করত। এসব ব্যক্তি যখন কয়েকবার বিদেশ সফরে গেছে তখন তারা সন্দেহের তালিকায় চলে আসে এবং তাদের ওপর নজরদারি শুরু হয়। সিআইএ ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে এসব ব্যক্তিকে তাদের পক্ষে কাজে লাগায়#
পার্সটুডে/এসআইবি/৯