তেল ট্যাংকার ছেড়ে দেয়ার ব্যাপারে ব্রিটেন ইতিবাচক সাড়া দিয়েছে: ইরান
-
ইরানি সুপার ট্যাংকার গ্রেস-১
গত মাসে জিব্রাল্টার প্রণালী থেকে অবৈধভাবে আটক ইসলামি প্রজাতন্ত্র ইরানের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারকে দ্রুত ছেড়ে দেয়ার ব্যাপারে ব্রিটেন আশাবাদ ব্যক্ত করেছে বলে ইরানের বন্দর এবং সমুদ্র বিষয়ক সংস্থার প্রধান জলিল এসলামি জানিয়েছেন।
আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে জলিল এসলামি বলেছেন, সুপার ট্যাংকার গ্রেস-১কে দ্রুত মুক্ত করার ব্যাপারে তেহরানের পক্ষ থেকে ব্যাপক চেষ্টা চালানো হচ্ছে। ব্রিটেনের নৌ বাহিনী গত মাসে ২১ লাখ ব্যারেল তেল বহন কর নিয়ে যাওয়া গ্রেস-১ তেল ট্যাংকারটি জিব্রাল্টার প্রণালীতে আটক করে।
তিনি আরো বলেন, তেল ট্যাংকার আটক করাকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে যে টানাপড়েন সৃষ্টি হয়েছে তা নিরসনের বিষয়ে ব্রিটেন আগ্রহ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র আদান প্রদান হওয়ায় ইরানি তেল ট্যাংকার ইস্যু দ্রুত সমাধান হওয়ার ব্যাপারে তা সহায়ক হবে বলেও ইঙ্গিত দেন জলিল এসলামি
ইরানের এ কর্মকর্তা বলেন, আমরা আশা করছি খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের পতাকা বহন করে জাহাজাগুলো সমুদ্রপথে নিয়মিত পণ্য আদান-প্রদান করতে পারবে।#
পার্সটুডে/ বাবুল আখতার /১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।