মার্কিন প্যাট্রিয়টের চেয়ে বভার-৩৭৩ শক্তিশালী: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i73041-মার্কিন_প্যাট্রিয়টের_চেয়ে_বভার_৩৭৩_শক্তিশালী_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল শাহরুখ শাহরাম বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'বভার-৩৭৩' তৈরিতে বিদেশি কোনো সহযোগিতা নেওয়া হয় নি, পরিকল্পনা ও ডিজাইন থেকে শুরু করে শেষ ফিনিশিং পর্যন্ত সব কিছুই করেছে ইরানি বিশেষজ্ঞরা।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ২৩, ২০১৯ ১২:১৪ Asia/Dhaka
  • বভার-৩৭৩
    বভার-৩৭৩

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল শাহরুখ শাহরাম বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'বভার-৩৭৩' তৈরিতে বিদেশি কোনো সহযোগিতা নেওয়া হয় নি, পরিকল্পনা ও ডিজাইন থেকে শুরু করে শেষ ফিনিশিং পর্যন্ত সব কিছুই করেছে ইরানি বিশেষজ্ঞরা।

এই প্রতিরক্ষা ব্যবস্থা রুশ এস-৩০০ এবং মার্কিন প্যাট্রিয়ট'র চেয়েও উন্নত বলে তিনি জানান।

ইরানি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, নিজেদের প্রতিরক্ষার প্রয়োজনে দীর্ঘ পাল্লার এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। তিনি বলেন, রাশিয়ার এস-৩০০'র চেয়ে বভার-৩৭৩'র পাল্লা বেশি। এটি আরও বেশি দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত, অনুসরণ ও আঘাত হানতে পারে।

তিনি বলেন, বভার-৩৭৩'র সার্চিং রাডারের পাল্লা হচ্ছে ৩২০ কিলোমিটার, ট্র্যাকিং বা অনুসরণের জন্য রয়েছে ২৫০ কিলোমিটারের বেশি পাল্লার রাডার এবং এই প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

তিনি বলেন, ইরানের বভার-৩৭৩ মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চেয়েও শক্তিশালী। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের ক্ষেত্রেও এর কার্যকারিতা বেশী। গতকাল বভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরান। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।