নিষেধাজ্ঞা দিয়ে ইরানের কিছুই করতে পারবে না আমেরিকা: গোয়েন্দামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i73087-নিষেধাজ্ঞা_দিয়ে_ইরানের_কিছুই_করতে_পারবে_না_আমেরিকা_গোয়েন্দামন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দামন্ত্রী সাইয়্যেদ মাহমুদ আলাভি বলেছেন, নিষেধাজ্ঞা  দিয়ে ইরানের কিছুই করতে পারবে না আমেরিকা। তিনি ইরানের টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। সাইয়্যেদ আলাভি বলেন, ইরানি জনগণের কাছে আমেরিকারই পরাজয় ঘটবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ২৫, ২০১৯ ১১:২৩ Asia/Dhaka
  • আলাভী
    আলাভী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দামন্ত্রী সাইয়্যেদ মাহমুদ আলাভি বলেছেন, নিষেধাজ্ঞা  দিয়ে ইরানের কিছুই করতে পারবে না আমেরিকা। তিনি ইরানের টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। সাইয়্যেদ আলাভি বলেন, ইরানি জনগণের কাছে আমেরিকারই পরাজয় ঘটবে।

তিনি আরও বলেন, ইরান নিষেধাজ্ঞার চরম পর্যায় অতিক্রম করেছে এবং ট্রাম্পসহ ইরানের শত্রুরা এখন অসহায়বোধ করছে।

ইরানের গোয়েন্দামন্ত্রী বলেন, মার্কিন সরকার ইরানের বিষয়ে মানসিক অশান্তিতে ভুগছে। ট্রাম্পকে অবশ্যই ইরানি জাতির বিষয়ে নেতিবাচক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। সম্মানজনক ভাষায় কথা বলতে হবে।

ট্রাম্প

২০১৮ সালের ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, মার্কিন চাপের কাছে তারা কখনোই নতি স্বীকার করবে না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।