কাশ্মীরে ত্রাণ বিতরণের অনুমতি চেয়ে ভারত ও পাকিস্তানের কাছে ইরানের চিঠি
https://parstoday.ir/bn/news/iran-i73646-কাশ্মীরে_ত্রাণ_বিতরণের_অনুমতি_চেয়ে_ভারত_ও_পাকিস্তানের_কাছে_ইরানের_চিঠি
কাশ্মীরে ত্রাণ সরবরাহের অনুমতি চেয়ে ভারত ও পাকিস্তানকে চিঠি দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ১৪:৩৭ Asia/Dhaka
  • আলী আসগার পেইভান্দি
    আলী আসগার পেইভান্দি

কাশ্মীরে ত্রাণ সরবরাহের অনুমতি চেয়ে ভারত ও পাকিস্তানকে চিঠি দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি'র চেয়ারম্যান আলী আসগার পেইভান্দি জানিয়েছেন, "কাশ্মীরের ক্ষতিগ্রস্ত বেসামরিক মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে ইরান প্রস্তুত রয়েছে। এ বিষয়ে পাকিস্তানের রেডক্রিসেন্ট সোসাইটি ও ভারতের রেড ক্রসের কাছে আলাদা চিঠি পাঠানো হয়েছে।"

পাকিস্তানের রেড ক্রিসেন্ট সোসাইটি ও ভারতের রেডক্রসের প্রধানের কাছে লেখা আলাদা চিঠিতে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আরও বলেছেন, কাশ্মীরের চলমান সংকট এবং সেখানকার বেসামরিক মানুষের সর্বশেষ অবস্থার বিষয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক ত্রান মিশনের একটি সদস্য হিসেবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি কাশ্মীরিদের মাঝে ত্রাণ বিতরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

কাশ্মীরিদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়াকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি দায়িত্ব হিসেবে মনে করছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন। গত ৫ আগস্ট ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে কারফিউ জারি করে রেখেছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।