আমেরিকা গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i73808-আমেরিকা_গেলেন_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। আজ (শুক্রবার)  সকালে তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেন। তার আমেরিকা সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে অংশ নেয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০১৯ ০৮:৫৮ Asia/Dhaka
  • আমেরিকা গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। আজ (শুক্রবার)  সকালে তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেন। তার আমেরিকা সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে অংশ নেয়া।

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিও ওই সম্মেলনে অংশ নেবেন, তবে তিনি কবে আমেরিকা যাচ্ছেন তা এখনো জানা যায়নি।

গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটে জানিয়েছিলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের প্রতিনিধিদলের সদস্যদের ভিসা দিতে বিলম্ব করছেন।

ড. রুহানি

মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনার মধ্যেই এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হতে যাচ্ছে।

জাতিসংঘের সাধারণ পরিষদ হচ্ছে বিশ্বসংস্থাটি’র ছয়টি মৌলিক অঙ্গসংগঠনের একটি, শুধু এই পরিষদেই জাতিসংঘের সব সদস্য দেশের উপস্থিতি ও সমান অধিকার রয়েছে।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।