উন্নতমানের প্রশিক্ষণ জঙ্গি বিমান তৈরি করল ইরান
অক্টোবর ২৩, ২০১৯ ১৫:০৫ Asia/Dhaka
ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্প্রতি দেশে তৈরি জেট প্রশিক্ষণ বিমান উদ্বোধন করেছে। প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি এটি উদ্বোধন করেন। এর নাম দেওয়া হয়েছে 'ইয়াসিন'। ইরানের সামরিক সূত্র জানিয়েছে, ইরানের ইয়াসিন হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির বিমান।
এর দৈর্ঘ্য ১২ মিটার, প্রস্থ পাঁচ মিটার এবং ওজন হচ্ছে সাড়ে পাঁচ টন। এটি ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার উচ্চতায় উড়তে পারে।
পার্সটুডে/মো.আবুসাঈদ/আশরাফুর রহমান/২৩
ট্যাগ