দুর্বৃত্তদের নাশকতার বিরুদ্ধে এবার রাজপথে ইরানের আপামর জনগণ
https://parstoday.ir/bn/news/iran-i75366-দুর্বৃত্তদের_নাশকতার_বিরুদ্ধে_এবার_রাজপথে_ইরানের_আপামর_জনগণ
ইরানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদের নাম কিছু দুর্বৃত্ত দেশব্যাপী যে ব্যাপক নাশকতামূলক তৎপরতা চালিয়ে আসছিল তার বিরুদ্ধে মিছিল করেছেন ইরানের আপামর জনসাধারণ। মঙ্গলবার ইরানের অন্তত তিনটি প্রদেশের প্রায় সবগুলো শহরে এ মিছিল হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২০, ২০১৯ ১৩:০৪ Asia/Dhaka
  • দুর্বৃত্তদের নাশকতার বিরুদ্ধে এবার রাজপথে ইরানের আপামর জনগণ

ইরানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদের নাম কিছু দুর্বৃত্ত দেশব্যাপী যে ব্যাপক নাশকতামূলক তৎপরতা চালিয়ে আসছিল তার বিরুদ্ধে মিছিল করেছেন ইরানের আপামর জনসাধারণ। মঙ্গলবার ইরানের অন্তত তিনটি প্রদেশের প্রায় সবগুলো শহরে এ মিছিল হয়।

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান ও জানজান প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চাহারমাহাল-বাখতিয়ারি প্রদেশের শহরগুলো অনুষ্ঠিত মিছিল থেকে নাশকতা সৃষ্টিকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

ইরানে গত শুক্রবার রাত ১২টা থেকে তেলের বর্ধিত মূল্য কার্যকর করা হয়। এর প্রতিবাদ জানাতে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে আসে। এ সময় সুযোগসন্ধানী কিছু দুস্কৃতকারী বিক্ষোভের নামে জনগণের জানমালের ব্যাপক ক্ষতি করার চেষ্টা চালায়।

ইরানের প্রশাসন ও সামরিক বাহিনী যেকোনো রকম ধ্বংসাত্মক তৎপরতা চালানোর ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দুর্বৃত্ত ও দুস্কৃতকারীদের কঠোর হাতে দমন করা হবে।

মঙ্গলবারের শান্তিপূর্ণ মিছিলকারীরা নাশকতা সৃষ্টিকারীদের থেকে নিজেদের আলাদা করে ফেলার কথা ঘোষণা করে বলেন, ইরানের শত্রুদের প্ররোচনায় যারা নাশকতা করছে তাদের সংখ্যা নগন্য এবং আপামর জনতা তাদের সঙ্গে নেই।#

পার্সটুডে/এমএমআই/এআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।