ইরানে ড্রোনসহ নয়া নৌ সরঞ্জাম উদ্বোধন
-
পেলিকান-২
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিট আজ (শনিবার) কয়েকটি নতুন সাফল্য উন্মোচন করেছে। এ সময় নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি উপস্থিত ছিলেন।
নতুন সাফল্যের একটি হচ্ছে 'পেলিকান-টু' নামের উন্নত ড্রোন। এটি সাগরের অনেক ভেতরে পর্যবেক্ষণ ও শনাক্তকরণ তৎপরতা চালাতে পারে। 'পেলিকান-টু' জরুরি মুহূর্তে পানির ওপর অবতরণ ও ভেসে থাকার সামর্থ্য রাখে।
এছাড়া 'সোরেন' নামের একটি ব্যবস্থা উন্মোচন করা হয়েছে। এই ব্যবস্থা জিপিএস'র সহযোগিতা ছাড়াই সাবমেরিনগুলোর অবস্থান শনাক্ত করতে পারবে। একইসঙ্গে সাবমেরিনকে দিকনির্দেশনা দেবে।
সোরেন ব্যবস্থা তৈরিতে অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং এটি একটি ব্যয়বহুল ব্যবস্থা। এ কারণে বিশ্বের গুটি কয়েক দেশের কাছে এই ব্যবস্থা রয়েছে।
ইরানের সেনাবাহিনী নৌ ইউনিটের নতুন ড্রোন ও সাবমেরিন শনাক্তকরণ ব্যবস্থা সাগরে দেশটির শক্তি ও সামর্থ্য অনেক বাড়িয়ে তুলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।#
পার্সটুডে/এসএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।