ইরানের বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ নাশকতার পরিকল্পনা ব্যর্থ
https://parstoday.ir/bn/news/iran-i75714-ইরানের_বিশ্ববিদ্যালয়ে_ভয়াবহ_নাশকতার_পরিকল্পনা_ব্যর্থ
ইরানের রাজধানী তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এলম ও সানআত ইউনিভার্সিটি) একটি আবাসিক হলে ভয়াবহ নাশকতার পরিকল্পনা ব্যর্থ করে দেয়া হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছে, হলের সচেতন ছাত্রদের সময়োচিত পদক্ষেপের ফলে বিস্ফোরণ ঘটিয়ে বহু মানুষকে হত্যা করার একটি পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৬, ২০১৯ ০২:৫৭ Asia/Dhaka
  • এলম ও সানআত বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ
    এলম ও সানআত বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ

ইরানের রাজধানী তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এলম ও সানআত ইউনিভার্সিটি) একটি আবাসিক হলে ভয়াবহ নাশকতার পরিকল্পনা ব্যর্থ করে দেয়া হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছে, হলের সচেতন ছাত্রদের সময়োচিত পদক্ষেপের ফলে বিস্ফোরণ ঘটিয়ে বহু মানুষকে হত্যা করার একটি পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

গোয়েন্দা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, একটি উগ্র গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের গ্যাসের পাইপ লাইন কেটে দেয়ার পাশাপাশি হলের রান্নাঘরে গ্যাসের চুলা অন করে রাখে। এই জঘন্য পরিকল্পনা করার দায়ে ধরা পড়া ব্যক্তিরা জানিয়েছে, তারা ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে গোটা হলে আগুন ধরিয়ে দিতে চেয়েছিল।

কিন্তু সময়মতো সাধারণ ছাত্ররা টের পেয়ে নিরাপত্তাকর্মীদের খবর দিলে তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ফলে আল্লাহর ইচ্ছায় একটি ভয়াবহ বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, তাৎক্ষণিকভাবে তদন্ত শেষে এই জঘন্য পরিকল্পনাকারীদের শনাক্ত ও আটক করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিরা ইরানে সাম্প্রতিক বিক্ষোভের সময় নাশকতামূলক তৎপরতা চালিয়েছে বলেও প্রমাণ পাওয়া গেছে।  

আগমীকাল ৭ ডিসেম্বর ইরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দিবস পালনের আগে ছাত্র ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে আটক ব্যক্তিরা এ কাজ করতে চেয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।  তথ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২০০ ছাত্রের আবাসিক হলটিতে এই বিপর্যয় সৃষ্টি করে তার দায় সরকারের ওপর চাপিয়ে দেয়ার পরিকল্পনা করেছিল বলে আটক ব্যক্তিরা জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।