ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে আবারও দু’দফা রকেট হামলা
https://parstoday.ir/bn/news/iran-i75721-ইরাকে_মার্কিন_বিমান_ঘাঁটিতে_আবারও_দু’দফা_রকেট_হামলা
ইরাকে মার্কিন ঘাঁটিতে দু’দফা রকেট হামলা হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাজধানী বাগদাদের উত্তরের বালাদ বিমান ঘাঁটিতে এ হামলা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৬, ২০১৯ ০৯:৪৩ Asia/Dhaka
  • বালাদ ঘাঁটি থেকে মার্কিন বিমান ওড়ার ফাইল ছবি
    বালাদ ঘাঁটি থেকে মার্কিন বিমান ওড়ার ফাইল ছবি

ইরাকে মার্কিন ঘাঁটিতে দু’দফা রকেট হামলা হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাজধানী বাগদাদের উত্তরের বালাদ বিমান ঘাঁটিতে এ হামলা হয়েছে।

হামলার উৎস খোঁজার চেষ্টা করছে বালাদ ঘাঁটির দুই মার্কিন সেনা

ঘাঁটিটি রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। হামলায় ব্যবহার হয়েছে কাতিউশা রকেট। তবে হামলায় কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয় নি।

ইরাকের বালাদ বিমান ঘাঁটিতে মোতায়েন রয়েছে প্রশিক্ষণে নিয়োজিত মার্কিন সেনারা। এদিকে, ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে অন্তত পাঁচ দফা রকেট হামলার মাত্র দু’দিন পর এ হামলা হলো। আইন আল-আসাদ ঘাঁটিতে শত শত মার্কিন সেনা মোতায়েন রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।