আগ্রাসন চালালে ইরানের জবাবে ইসরাইল অনুশোচনা করবে: মুসাভি
https://parstoday.ir/bn/news/iran-i75811-আগ্রাসন_চালালে_ইরানের_জবাবে_ইসরাইল_অনুশোচনা_করবে_মুসাভি
ইহুদিবাদী ইসরাইল যদি ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপর কোনো রকমের আগ্রাসন চালানোর মতো ভুল করে তাহলে তেহরানের পক্ষ থেকে এমন জবাব দেয়া হবে যাতে দখলদার শক্তি তার কাজের জন্য অনুশোচনা করতে বাধ্য হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৯, ২০১৯ ১৫:১৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইহুদিবাদী ইসরাইল যদি ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপর কোনো রকমের আগ্রাসন চালানোর মতো ভুল করে তাহলে তেহরানের পক্ষ থেকে এমন জবাব দেয়া হবে যাতে দখলদার শক্তি তার কাজের জন্য অনুশোচনা করতে বাধ্য হয়।

ইহুদিবাদী ইসরাইলের দু জন মন্ত্রী সম্প্রতি ইরানের ওপর হামলার যে হুমকি দিয়েছেন তার জবাবে তেহরান একথা বলল।
আজ (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান তার সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করার জন্য ইসরাইলি হামলার জবাব দিতে একটুও দ্বিধা করবে না এবং এক মুহূর্তের জন্য আপস করবে না। বরং এ ধরনের বোকামিপূর্ণ আগ্রাসনের কঠোর ও দাঁতভাঙা জবাব দেবে ইরান।

ইসরাইলের যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেত গতকাল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন, ইসরাইলের চারপাশে ইরান সামরিক স্থাপনা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, ইরান এরইমধ্যে লেবাননে ঘাঁটি করেছে এবং সিরিয়া ও গাঁজাসহ আরো কয়েকটি এলাকায় ঘাঁটি গড়ার চেষ্টা করছে।

ইসরাইলের যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেত আরো বলেন, “আমরা  ইরানকে বলতে চাই, সিরিয়া হবে আপনাদের জন্য ভিয়েতনাম।” এর আগে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের ওপর সামরিক অভিযানের হুমকি দেন। তিনি বলেছেন, রেডলাইন অতিক্রম করলে আমেরিকা, সৌদি আরব ও সংযুক্ত আরবের সহায়তা নিয়ে ইরানের ওপর শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারা হবে।# 

পার্সটুডে/এসআইবি/৯