জেনারেল সোলাইমানির পদে নিয়োগ পেলেন ইসমাইল কায়ানি
https://parstoday.ir/bn/news/iran-i76411-জেনারেল_সোলাইমানির_পদে_নিয়োগ_পেলেন_ইসমাইল_কায়ানি
ইরানের শহীদ জেনারেল কাসেম সোলাইমানির পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলাইমানি শহীদ হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা কায়ানিকে এই পদে নিয়োগ দিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৩, ২০২০ ১৪:৫৫ Asia/Dhaka
  • ইসমাইল কায়ানি
    ইসমাইল কায়ানি

ইরানের শহীদ জেনারেল কাসেম সোলাইমানির পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলাইমানি শহীদ হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা কায়ানিকে এই পদে নিয়োগ দিলেন।

সর্বোচ্চ নেতার নিয়োগপত্রে বলা হয়েছে, আইআরজিসি শীর্ষস্থানীয় কমান্ডারদের একজন হচ্ছেন ইসমাইল কায়ানি। তিনি ইরাকের চাপিয়ে দেওয়া প্রতিরোধ যুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বহু বছর ধরে কুদস ফোর্সে শহীদ জেনারেল সোলাইমানির পাশে থেকে গোটা অঞ্চলে সেবা দিয়েছেন।

কাসেম সুলাইমানি

কুদস ফোর্সের কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলে তিনি উল্লেখ করেছেন। সর্বোচ্চ নেতা নয়া কমান্ডার ইসমাইল কায়ানির সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ (শুক্রবার) ভোর একটায় ইরাকের বাগদাদ বিমান বন্দরের কাছে আমেরিকার সন্ত্রাসী সেনাবাহিনীর হামলায় জেনারেল সুলাইমানি শাহাদৎবরণ করেছেন।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।