ইরান সফরে কাতারের আমির
https://parstoday.ir/bn/news/iran-i76638-ইরান_সফরে_কাতারের_আমির
কাতারের আামির শেইখ তামিম বিন হামাদ আলে সানি আজ (রোববার) ইরান সফরে এসেছেন। তিনি তেহরানে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১২, ২০২০ ১২:০৬ Asia/Dhaka
  • কাতারের আমির
    কাতারের আমির

কাতারের আামির শেইখ তামিম বিন হামাদ আলে সানি আজ (রোববার) ইরান সফরে এসেছেন। তিনি তেহরানে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পাবে বলে জানা গেছে।

রুহানি (বামে) ও তামিম (ডানে)

আজ তেহরানের সায়াদাবাদ কমপ্লেক্সে কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। 

গত সপ্তাহে কাতারের পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফর করেন। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।