মার্কিন কর্মকর্তাদের প্রতারণামূলক বক্তব্যের জবাবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i78712-মার্কিন_কর্মকর্তাদের_প্রতারণামূলক_বক্তব্যের_জবাবে_ইরান
করোনাভাইরাস সংকট মোকাবেলায় ইরানের পদক্ষেপ সম্পর্কে হস্তক্ষেপমূলক বক্তব্য দেওয়ার অধিকার আমেরিকার নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ৩১, ২০২০ ১২:৪৮ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস মুসাভি
    সাইয়্যেদ আব্বাস মুসাভি

করোনাভাইরাস সংকট মোকাবেলায় ইরানের পদক্ষেপ সম্পর্কে হস্তক্ষেপমূলক বক্তব্য দেওয়ার অধিকার আমেরিকার নেই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আজ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ঘৃণ্য ও হস্তক্ষেপকামী বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন।  তিনি বলেন: আমেরিকায় করোনা পরিস্থিতি ভয়াবহ, এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি এখন আমেরিকায়। তারপরও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় করোনা মোকাবেলায় ইরানের পদক্ষেপ সম্পর্কে ইরান বিরোধী লবিগুলোর সূত্র ও ভুল তথ্যের ভিত্তিতে বক্তব্য দিচ্ছে।

মোর্গ্যান ওর্তেগাস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি বলেছেন: ইরান করোনাভাইরাস মোকোবেলার অজুহাত দেখিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ আটক অর্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোর্গ্যান ওর্তেগাস গতকাল তার টুইটার পেজে দেওয়া পোস্টে ইরানি কর্মকর্তাদের সম্পর্কে 'মিথ্যাবাদী ও চোর' শব্দ দুটি ব্যবহার করেছে।

আব্বাস মুসাভি বলেন মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন পশ্চিম এশিয়ার দেশগুলোতে নিরাপত্তাহীনতা, অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য নয় ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এই বিশাল অঙ্কের টাকা আমেরিকার জনগণের কল্যাণে ব্যয় করলে তাদের ডাক্তারদেরকে ময়লা ফেলার পলিব্যাগ পরতে হতো না, স্যানিটাইজার সংকটে পড়ে করোনাভাইরাসের ভয়াবহ আক্রমণের শিকার হতে হতো না। আমেরিকার একপেশে, অন্যায় ও অবৈধ নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের জনগণ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে করোনাভাইরাসের মোকাবেলা করে যাচ্ছে। কঠিন এই পরিস্থিতি থেকেও ইরানি জাতি মাথা উঁচু করে সগর্বে বেরিয়ে আসবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।#

পার্সটুডে/এনএম/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।