মধ্যপ্রাচ্যে মাস্ক উৎপাদনের সবচেয়ে বড় কারখানা চালু করছে ইরান
মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরান মাস্ক তৈরি জন্য সবচেয়ে বড় কারখানা চালু করছে। যখন ইরানসহ সারা বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ তাণ্ডব চলছে তখন ইরান প্রতিরক্ষামূলক এই মাস্ক বানানোর জন্য কারখানা চালুর কথা জানালো।
ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি আজ (সোমবার) বলেন, আগামী কয়েকদিনের মধ্যে এ কারখানা রাজধানী তেহরানের কাছে আলবোর্জ প্রদেশের ইশতেহার্দ ইন্ডাস্ট্রিয়াল পার্কে চালু করা হবে।
তিনি জানান, এই কারখানা প্রতিদিন ২০ লাখ মাস্ক তৈরি করতে পারবে যা দেশের চাহিদা পুরণ করতে সক্ষম হবে। আলবোর্জ প্রদেশের রাজধানী কারাজ শহর সফর গিয়ে আলী রাবিয়ি এসব কথা জানান।
আরেকজন সরকারি কর্মকর্তা জানান, ইশতেহার্দ কারখানায় ২০ লাখের বেশি মাস্ক উৎপাদন হবে যা বর্তমানের দ্বিগুণ।#
পার্সটুডে/এসআইবি/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।