ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ৯২ শতাংশ রোগীই সুস্থ
https://parstoday.ir/bn/news/iran-i79250-ইরানে_করোনাভাইরাসে_আক্রান্ত_৯২_শতাংশ_রোগীই_সুস্থ
ইরানে করোনাভাইরাস কোভিড-১৯-এ আক্রান্ত প্রায় ৬১ হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। দেশটিতে শতকরা ৯২ ভাগ রোগীই সুস্থ হয়েছেন বলে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২১, ২০২০ ১২:৫৯ Asia/Dhaka
  • করোনা রোগীর চিকিৎসা চলছে
    করোনা রোগীর চিকিৎসা চলছে

ইরানে করোনাভাইরাস কোভিড-১৯-এ আক্রান্ত প্রায় ৬১ হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। দেশটিতে শতকরা ৯২ ভাগ রোগীই সুস্থ হয়েছেন বলে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে।  

আজ (মঙ্গলবার) ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইরানে এ পর্যন্ত ৬০ হাজার ৯৬৫ জন মানুষ করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৯৭ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ হাজার ৮০০ জন। এছাড়া গত একদিনে মারা গেছেন ৮৮ জন। এর আগেরদিন মৃত্যুবরণ করেন ৯৩ জন। সবমিলিয়ে ইরানে এই রোগে মৃতের সংখ্যা ৫ হাজার ২৯৭ জনে পৌঁছেছে। 

সংবাদ সম্মেলনে কিয়ানুশ জাহানপুর

কিয়ানুশ জাহানপুর উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল থেকে মৃত্যুর সংখ্যা দুই অঙ্কের ঘরে নেমে এসেছে। এর আগে ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিনই শতাধিক মানুষ প্রাণ হারাত।

ইরানে এ পর্যন্ত ৩ লাখ ৬৫ হাজার ৭২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনসাধারণের ওপর স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে। এতদিন করোনাভাইরাস রোগীদের নিয়ে যারা কাজ করেছেন তাদেরকেও এই স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।