জার্মানি থেকে ৯৬ টন চিকিৎসা সরঞ্জাম পৌঁছেছে ইরানে
https://parstoday.ir/bn/news/iran-i79890-জার্মানি_থেকে_৯৬_টন_চিকিৎসা_সরঞ্জাম_পৌঁছেছে_ইরানে
জার্মানি থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৯৬ টন চিকিৎসা সরঞ্জাম পৌঁছেছে। ইরানের বাজারগান কাস্টমস অফিসের প্রধান সাদেক নামদার আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ১৪, ২০২০ ১৯:৩৯ Asia/Dhaka
  • ট্রাকে করে আনা হয় চিকিৎসা সরঞ্জাম
    ট্রাকে করে আনা হয় চিকিৎসা সরঞ্জাম

জার্মানি থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৯৬ টন চিকিৎসা সরঞ্জাম পৌঁছেছে। ইরানের বাজারগান কাস্টমস অফিসের প্রধান সাদেক নামদার আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সারি সু সীমান্ত দিয়ে এসব চিকিৎসা সামগ্রী ইরানে পৌছায়।

সাদেক নামদার জানান, জার্মানি থেকে মোট ৯৫ হাজার ৯১৯ কেজি চিকিৎসা সরঞ্জাম এসেছে যার মধ্যে রয়েছে ল্যাবরেটরির যন্ত্রপাতি ও হেমাটোলজি মেশিনসহ নানা ধরনের আধুনিক চিকিৎসা সরঞ্জাম।

ইরানের এ কর্মকর্তা জানান, পাঁচটি ট্রাকে করে এসব চিকিৎসা সামগ্রী এসেছে যার মূল্য সাত লাখ ৪৯ হাজার ইউরো। সাদেক নামদার বলেন, জার্মানি থেকে কেনা চিকিৎসা সামগ্রীর প্রথম চালান ৫০ দিন আগে ইরানে পৌঁছায়। ওই চালানে ২৬ চিকিৎসা সরঞ্জাম ছিল।#

পার্সটুডে/এসআইবি/১৪