পরমাণু সমঝোতার প্রতি ৬ জাতিগোষ্ঠীকে সম্মান দেখাতে হবে: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i8179-পরমাণু_সমঝোতার_প্রতি_৬_জাতিগোষ্ঠীকে_সম্মান_দেখাতে_হবে_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের সঙ্গে সম্পাদিত চূড়ান্ত পরমাণু সমঝোতার প্রতি ছয় জাতিগোষ্ঠীভুক্ত দেশগুলোর সম্মান দেখানো উচিত। তেহরান সফররত বেলজিয়াম সিনেটের সভাপতি ক্রিস্টিনা ডিফ্রাইজেনের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ০১, ২০১৬ ১২:০৪ Asia/Dhaka
  • পরমাণু সমঝোতার প্রতি ৬ জাতিগোষ্ঠীকে সম্মান দেখাতে হবে: জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের সঙ্গে সম্পাদিত চূড়ান্ত পরমাণু সমঝোতার প্রতি ছয় জাতিগোষ্ঠীভুক্ত দেশগুলোর সম্মান দেখানো উচিত। তেহরান সফররত বেলজিয়াম সিনেটের সভাপতি ক্রিস্টিনা ডিফ্রাইজেনের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি।

চূড়ান্ত পরমাণু সমঝোতার প্রতি এ সময়ে ইরানের পূর্ণ অঙ্গীকার ঘোষণা করেন জারিফ। তিনি বলেন, ছয় জাতিগোষ্ঠীর অংশীদাররা তাদের দায়িত্ব পুরোপুরি পালন করবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে।

এ ছাড়া, তেহরান এবং ব্রাসেলসের মধ্যে ব্যাংক এবং অর্থনৈতিক খাতকে উৎসাহ দেয়ার জন্য ইউরোপীয় দেশগুলো বাস্তব এবং আন্তরিক পদক্ষেপ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করে জারিফ।

বেলজীয় সিনেটে সভাপতি বলেন, তেহরান এবং ব্রাসেলস বিশেষ করে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সংসদীয় ক্ষেত্র সহযোগিতার উন্নয়ন ঘটাচ্ছে। এ ছাড়া, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা স্থাপনে ইরানের ভূমিকার প্রশংসা করেন তিনি।#

মূসা রেজা/১