'জাতিসংঘকে নিজের কাজে ব্যবহার করে একে ধ্বংস করার পাঁয়তারা করছে আমেরিকা'
https://parstoday.ir/bn/news/iran-i82212-'জাতিসংঘকে_নিজের_কাজে_ব্যবহার_করে_একে_ধ্বংস_করার_পাঁয়তারা_করছে_আমেরিকা'
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা জাতিসংঘকে নিজের কাজে ব্যবহার করে এ বিশ্ব সংস্থাকে ধ্বংস করার পাঁয়তারা করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১২, ২০২০ ১৪:৩৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা জাতিসংঘকে নিজের কাজে ব্যবহার করে এ বিশ্ব সংস্থাকে ধ্বংস করার পাঁয়তারা করছে।

গতকাল (মঙ্গলবার) ইরান ডেইলি অনলাইনে প্রকাশিত এক নিবন্ধে মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেন, বিকল্প বিশ্ব সম্প্র্রদায়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বড় ধরনের কোনো ভিশন নেই।    

জারিফ বলেন, আমেরিকা যেখানে তার নিজ দেশে করোনাভাইরাস বা কোভিড-১৯ মোকাবেলায় চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য তৎপরতা চালাচ্ছে যেখানে যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল বা আইন মেনে চলছে তাদেরকে অপদস্থ করা ছাড়া ওয়াশিংটনের কাছে মহৎ কোনো পরিকল্পনা নেই।

পররাষ্ট্রমন্ত্রী জারিফ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে অনুমোদিত বহুপাক্ষিক পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালের মে মাসে আমেরিকার বেরিয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, এই পদক্ষেপ ওয়াশিংটনের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ।  

তিনি আরো বলেন, ইরান এবং গোটা বিশ্ব সমাজ তাকিয়ে দেখেছে যে জাতিসংঘের ইতিহাসে আমেরিকাই প্রথম রাষ্ট্র যে একটি প্রতিশ্রুত প্রস্তাব কেবল নিজে লঙ্ঘন করছে না বরং যেসব সরকার বা কোম্পানি তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে তাদেরকে শাস্তি দিয়েছে। জারিফ বলেন, "আমি গতমাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছিলাম যে বর্তমান অবস্থা না গ্রহণযোগ্য না এটি দীর্ঘদিন এভাবে চলতে পারে। আমাদেরকে এই অবস্থা থেকে থেকে বেরিয়ে আসতেই হবে।" তিনি বলেন, জাতিসংঘকে নিজের কাজে ব্যবহার করে আমেরিকা অত্যন্ত সুকৌশলে এ সংস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে।#

পার্সটুডে/এমবিএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।