মার্কিন সর্বোচ্চ চাপ প্রয়োগের যুগের অবসান হতে চলেছে: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i84584-মার্কিন_সর্বোচ্চ_চাপ_প্রয়োগের_যুগের_অবসান_হতে_চলেছে_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন সর্বোচ্চ চাপ প্রয়োগের যুগের অবসান হতে চলেছে। তিনি আজ (বৃহস্পতিবার) শিক্ষা বিষয়ক কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন।
(last modified 2026-08-28T10:43:06+00:00 )
নভেম্বর ১২, ২০২০ ১৩:৫১ Asia/Dhaka
  • ড. রুহানি
    ড. রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন সর্বোচ্চ চাপ প্রয়োগের যুগের অবসান হতে চলেছে। তিনি আজ (বৃহস্পতিবার) শিক্ষা বিষয়ক কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন।

ভিডিও লিঙ্কের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন করে তিনি আরও বলেন, ইরানি জাতি শত্রুদের অবৈধ নিষেধাজ্ঞা মোকাবেলা করে এগিয়ে যাবে। ইরানিরা প্রতিরোধ ও দৃঢ়তার ইতিবাচক ফল পাবে। শত্রুদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর গত চার বছরে ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বিদায়ের আগে আরও নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু ইরানি জনগণ ও সরকার তাদের অন্যায় নীতির কাছে মাথানত করেনি।

ইরানের প্রেসিডেন্ট রুহানি আজ আরও বলেন, চিকিৎসা বিজ্ঞানে ইরান বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে শামিল হয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু রোগী উন্নত চিকিৎসার জন্য নিয়মিত ইরানে আসছেন। তারা ইরানের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।

ইরানের প্রেসিডেন্ট আজ ভিডিও লিঙ্কের মাধ্যমে সারা দেশে শিক্ষা ও চিকিৎসা বিষয়ক এক হাজার ৫৫৩টি প্রকল্প উদ্বোধন করেছেন।

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।