‘রংধনু আসর দুই বাংলা’র অসংখ্য শ্রোতার মনে জায়গা করে নিয়েছে’
https://parstoday.ir/bn/news/iran-i84641-রংধনু_আসর_দুই_বাংলা’র_অসংখ্য_শ্রোতার_মনে_জায়গা_করে_নিয়েছে’
আকাশে জেগে ওঠা রংধনু যেমন মানব হৃদয়ের স্মৃতিপটে নিষ্পাপ, নিষ্কলঙ্ক ও সৌন্দর্যৈর এক অপরূপ চিত্র হয়ে রয় ঠিক তেমনি রেডিও তেহরানের বহুল প্রচারিত ও প্রশংসিত প্রোগ্রাম ‘রংধনু আসর’ এপার বাংলা-ওপার বাংলা’র অসংখ্য শ্রোতার মনে জায়গা দখল করে নিয়েছে বহুলাংশে। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১৫, ২০২০ ০৯:০১ Asia/Dhaka
  • ‘রংধনু আসর দুই বাংলা’র অসংখ্য শ্রোতার মনে জায়গা করে নিয়েছে’

আকাশে জেগে ওঠা রংধনু যেমন মানব হৃদয়ের স্মৃতিপটে নিষ্পাপ, নিষ্কলঙ্ক ও সৌন্দর্যৈর এক অপরূপ চিত্র হয়ে রয় ঠিক তেমনি রেডিও তেহরানের বহুল প্রচারিত ও প্রশংসিত প্রোগ্রাম ‘রংধনু আসর’ এপার বাংলা-ওপার বাংলা’র অসংখ্য শ্রোতার মনে জায়গা দখল করে নিয়েছে বহুলাংশে। 

প্রযুক্তিনির্ভর বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমের মধ্যে কেবলমাত্র রেডিও তেহরানের রংধনু অনুষ্ঠানে আমাদের কোমলমতি শিশু-কিশোরদের প্রাধান্য দিয়ে বিভিন্ন তথ্যবহুল উৎসাহমূলক জ্ঞানবৃদ্ধিমূলক অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। কেননা একটি জাতির অতীত, বর্তমান এবং ভবিষ্যত তাদের ঘিরে প্রবাহমান ঠিক সেই সব শিশু-কিশোরই অত্র প্রোগ্রামের মূল প্রেরণা শক্তি। অতএব, সার্বিক বিবেচনায় রেডিও তেহরানের উত্তম প্রয়াস ‘রংধনু আসর’ ধুমকেতুর মতো জেগে থাক যুগ যুগান্তরে লক্ষ-কোটি শ্রোতা মনে।

এম শামসুল ইসলাম 
প্রতিষ্ঠাতা সভাপতি, 
আটমুল আউড়াপাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব। 
পোস্ট: আটমূল, থানা: শিবগঞ্জ, জেলা: বগুড়া।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।