‘রংধনু'র আলোকচ্ছটা ছড়িয়ে পড়ুক দূর দিগন্তে’
রেডিও তেহরান এক ভালোলাগা এক বেতার কেন্দ্রের নাম। মানবিক গুণাবলীর উৎকর্ষ সাধনে এর কোন বিকল্প মাধ্যম আজও চোখে পড়েনি। তাইতো শুনি আর রেডিও তেহরানের প্রচারের ও প্রসারের জন্য সর্বদা সচেষ্ট থাকি।
রেডিও তেহরান নানা বিষয়ে অনুষ্ঠানমালা প্রচার করে। যারা অক্লান্ত পরিশ্রম করে এসব অনুষ্ঠান প্রচার করে আমাদের জন্য শিক্ষাগুরুর ভূমিকায় দিবারাত্র নিরলস কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।
এসব অনুষ্ঠানের মাঝে যে অনুষ্ঠানটি তৈরি করতে সবচেয়ে বেশি মেধা ও শ্রম ব্যয় করতে হয়, তা হল 'রংধনু'। কারণ শিশুকিশোরদের যথাযথ শিক্ষা ও মানসিক বিকাশের জন্য অনুষ্ঠান তৈরির ক্ষেত্রে অনেক গবেষণা ও চিন্তা ভাবনার দরকার পড়ে।
এ অনুষ্ঠান নিয়ে আমার মতামত হল- এ অনুষ্ঠানের ওপর ভিত্তি করে ছোটদের কুইজের মাধ্যমে পুরস্কার দেয়া হোক। এতে ভবিষ্যতে রেডিও তেহরানের শ্রোতা ও শুভাকাঙ্ক্ষী বাড়বে বলে আমি বিশ্বাস করি। আশাকরি প্রস্তাবটি ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই। খোদা হাফেয।
ফিরোজ আলম
প্রভাষক (পদার্থ বিজ্ঞান )
সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ।
টঙ্গী, গাজীপুর, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।