ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল ইরান
-
প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
ফিলিস্তিনের প্রতি সব ধরনের সমর্থন দেয়া অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি প্রকাশ দিবস উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠানো এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।
বার্তায় দখলদার ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী ও বর্বর নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে চূড়ান্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, সাত দশকের বেশি সময় ধরে নির্যাতিত ফিলিস্তিনিরা নিপীড়নের শিকার। এরপরও ইহুদিবাদী সরকার নতুন করে ফিলিস্তিনি ভখণ্ড সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ফিলিস্তিনিদের ওপর অপরাধযজ্ঞ বাড়িয়েছে। এর অংশ হিসেবে প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যেও ইসরাইল নিরাপরাধ ফিলিস্তিনিদের হত্যা করছে এবং গাজা উপত্যকার লোকজনের ওপর কঠোর অবরোধ দিয়ে রেখেছে।
ফিলিস্তিনি ভূখণ্ডকে ইহুদিকরণের যে পরিকল্পনা হাতে নিয়ে ইসরাইল এগুচ্ছে তাতে শুধুমাত্র অধিকৃত ভূখণ্ডের পরিস্থিতির মারাত্মক অবনতিই হয় নি বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইসরাইলের এসব পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ কোনো ব্যবস্থা নেয় নি।#
পার্সটুডে/এসআইবি/৩
সংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।