ইরানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই কমছে
-
সিমা সাদাত লারি
ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও কমেছে। আজ (শনিবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি জানিয়েছেন, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২২১ জনের।
শনাক্ত হয়েছেন আট হাজার ২০১ জন। আগের দিন ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ২৩৩ জনের। আর শনাক্তের সংখ্যা ছিল নয় হাজার ৫৯৪।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, ইরানে কোভিড -১৯ রোগীর মোট সংখ্যা ১১ লাখ ৮১৮ জনে পৌঁছেছে। এ পর্যন্ত এ রোগে মারা গেছেন ৫১ হাজার ৯৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন আট লাখ ৮৫৩ জন রোগী।
বিশ্বে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাত কোটি ১৫ লাখের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন কমপক্ষে ১৬ লাখ।
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত তিন লাখ দুই হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।#
পার্সটুডে/এসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।