ইরানে করোনায় দৈনিক মৃত্যু ২ মাসের মধ্যে সর্বনিম্নে
https://parstoday.ir/bn/news/iran-i85414-ইরানে_করোনায়_দৈনিক_মৃত্যু_২_মাসের_মধ্যে_সর্বনিম্নে
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা দুইশ'র নিচে নেমে এসেছে। আজ (শুক্রবার) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানে ১৭৮ জন মারা গেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৮, ২০২০ ১৪:২৮ Asia/Dhaka
  • ইরানে করোনায় দৈনিক মৃত্যু ২ মাসের মধ্যে সর্বনিম্নে

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা দুইশ'র নিচে নেমে এসেছে। আজ (শুক্রবার) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানে ১৭৮ জন মারা গেছেন।

গত কয়েক মাসের মধ্যে এই প্রথম ইরানে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দুইশ'র নিচে নেমে এলো। গতকাল করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছিল ২১২। ইরান সরকার করোনাভাইরাস মোকাবেলায় নতুন করে বিধিনিষেধ আরোপ করার পর মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই কমছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানিয়েছেন, আজ নতুন করে সাত হাজার ১২১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।  

ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৪৫ হাজার ৬৫১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন আট লাখ ৬৫ হাজার ৪৭৪ জন। মারা গেছেন ৫৩ হাজার ২৭৩ জন।

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত তিন লাখ ১৭ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।# 

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।