ইরানে করোনাভাইরাসে মৃত্যু আরও কমলো
-
সিমা সাদাত লারি
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে মৃত্যু আরও কমেছে। আজ (শনিবার) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানে ১৭৫ জন মারা গেছেন।
টানা ৭০ দিন পর গতকাল (শনিবার) প্রথম ইরানে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দুইশ'র নিচে নেমে আসে। গতকাল করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছিল ১৭৮। ইরান সরকার করোনাভাইরাস মোকাবেলায় নতুন করে বিধিনিষেধ আরোপ করার পর মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই কমছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আজ আরও জানিয়েছেন, নতুন করে ছয় হাজার ৪২১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৫২ হাজার ৭২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন আট লাখ ৭৫ হাজার ৯৪৩ জন। মারা গেছেন ৫৩ হাজার ৪৪৮ জন।
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত তিন লাখ ২১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।