শিশু-কিশোরদের অনুষ্ঠান 'রংধনু আসর' সম্পর্কে মূল্যায়ন
https://parstoday.ir/bn/news/iran-i85495-শিশু_কিশোরদের_অনুষ্ঠান_'রংধনু_আসর'_সম্পর্কে_মূল্যায়ন
প্রিয় বন্ধু, আমার ছালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। শিশু-কিশোরদের জনপ্রিয় গল্পের আসর 'রংধনু' আমার খুব পছন্দের একটি আসর। আমি নিয়মিতভাবে এ আসরটি শ্রবণ করার চেষ্টা করে থাকি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২১, ২০২০ ২২:২৯ Asia/Dhaka
  • শিশু-কিশোরদের অনুষ্ঠান 'রংধনু আসর' সম্পর্কে মূল্যায়ন

প্রিয় বন্ধু, আমার ছালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। শিশু-কিশোরদের জনপ্রিয় গল্পের আসর 'রংধনু' আমার খুব পছন্দের একটি আসর। আমি নিয়মিতভাবে এ আসরটি শ্রবণ করার চেষ্টা করে থাকি।

খুব মনোযোগ সহকারে শুনলাম গত ১০ই ডিসেম্বরের 'রংধনু'র আসরটি।  আসরের শুরুতেই শুনলাম চমৎকার এক শিক্ষণীয় গল্প। এটি ছিল এক ধার্মিক স্বর্ণকারের গল্প।

এ গল্পের কাহিনি নিয়ে আমাদের দেশে নির্মিত হয়েছে বেশ কিছু চলচ্চিত্র।  যার দু'একটির কথা গল্প শোনার সময় খুব মনে পড়ছিল। এ গল্প থেকে এটাই বোঝা যায়, যে সত্যিকারের ধার্মিককে আল্লাহ কখনো বিপদে ফেলেন না। বরং মহান আল্লাহ সকল প্রকার বিপদ-আপদ থেকে তার প্রিয় বান্দাকে রক্ষা করেন।           

এরপর ছিল বেশ কয়েকটি মজার কৌতুক পরিবেশন। অনুষ্ঠানে বৈচিত্র্যতা আনতে মাঝে-মধ্যে এ ধরনের কৌতুক পরিবেশন করলে আমার মনে হয়, আমার মতো অন্যান্য বন্ধুদেরও বেশ ভালোই লাগবে। আর আমি আপনাদের ইতিমধ্যে বেশ কিছু কৌতুক পাঠিয়েছি আশা করি সময় সুযোগ মতো সেগুলি এ আসরে প্রচার করবেন।

সবশেষে শুনলাম 'ইয়া রাব্বি' নামে চমৎকার একটি হামদ। সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে এই দিনের 'রংধনু'র আসরটি। অনেক অনেক ধন্যবাদ এজন্য আশরাফুর রহমান ভাইসহ নাসির মাহমুদ ভাইকে এবং ধন্যবাদ বোন আকতার জাহানকে। আপনাদের চমৎকার উপস্থাপনায় পরবর্তী  আসরটি শোনার অপেক্ষায় রইলাম।

আজ এ পর্যন্তই। আগামীতে আবারও কথা হবে। আপনারা সবাই ভালো, সুস্থ,সুন্দর এবং নিরাপদে থাকবেন।

 

শুভেচ্ছান্তে- 

মোঃ সাইফুল ইসলাম

গ্রাম: পুরান বগুড়া, চাঁদনী বাজার, বগুড়া।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।