ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ ইয়াযদি অসুস্থ; দেখতে গেলেন সর্বোচ্চ নেতার প্রতিনিধি
-
আয়াতুল্লাহ মেসবাহ ইয়াযদি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ তাকি মেসবাহ ইয়াযদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
তাঁর দপ্তরের প্রধান হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ মুহাম্মাদি গুলপাইগানি হাসপাতালে গিয়ে এই আলেমের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হয়েছেন। এ সময় তিনি সর্বোচ্চ নেতার সালাম পৌঁছে দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আয়াতুল্লাহ ইয়াযদি পেটের পীড়ায় ভুগছিলেন, কিন্তু সম্প্রতি এই সমস্যা জটিল হয়েছে।
আয়াতুল্লাহ মোহাম্মাদ তাকি মেসবাহ ইয়াযদি এ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এখনও তিনি ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।#
পার্সটুডে/এসএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।