‘ইরানের শিক্ষাব্যবস্থা ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান চাই’
https://parstoday.ir/bn/news/iran-i87404-ইরানের_শিক্ষাব্যবস্থা_ও_বিজ্ঞান_প্রযুক্তি_বিষয়ক_অনুষ্ঠান_চাই’
আসসালামু আলাইকুম। রেডিও তেহরান, বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ০৯:২৪ Asia/Dhaka
  • ‘ইরানের শিক্ষাব্যবস্থা ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান চাই’

আসসালামু আলাইকুম। রেডিও তেহরান, বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

আমি রেডিও তেহরান বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা। আজ ৯/০২/২০২১ থেকে নতুন ধারাবাহিক অনুষ্ঠান 'গল্প ও প্রবাদের গল্প' প্রচারিত হলো। 

শুনলাম। কিন্তু আমার মনে হলো, রেডিও তেহরান একটি বিদেশি বেতার কেন্দ্র হিসেবে, এ ধরনের অনুষ্ঠান খুব একটা তাৎপর্য বহন করে না। এখন গল্প নিয়ে আসর দুটি হয়ে গেল, একটি মঙ্গলবার অপরটি বৃহস্পতিবার। নতুন অনুষ্ঠানের চেয়ে ইরানের পণ্য-সামগ্রী অনুষ্ঠানটি বাস্তবসম্মত ছিল বলে আমার মনে হয়। 

একটা বিদেশি বেতার কেন্দ্র থেকে সেই দেশের পণ্য-সামগ্রীর নানা তথ্য পাওয়া যেত ইরানি পণ্য-সামগ্রী অনুষ্ঠান থেকে।

অন্যদিকে এর বিপরীতে ইরানী প্রবাদ আর প্রবাদের গল্প!!!!

দেখা যাক, কেমন লাগে।

তার চাইতে বরং-

ইরানের শিক্ষাব্যবস্থা, স্কলারশিপ এসব বিষয় যুক্ত অনুষ্ঠানের ভাবনা থাকা উচিত ছিল।

এর সাথে ইরান বিজ্ঞান ও প্রযুক্তিতে বেশ ভালো সাফল্য অর্জন করেছে সাম্প্রতিক বছরগুলোতে, এসব নিয়ে ও অনুষ্ঠানের ব্যবস্থা থাকা উচিত ছিল।

একটা বিদেশি বেতার কেন্দ্রের থেকে সেই দেশের এসব বিষয় জানার জন্যে একটা মাধ্যম হিসেবে কাজ করতে পারত রেডিও তেহরান। আর এসব বিষয় জানার প্রয়োজনীয়তা ছিল।

সেখানে এসব গল্পের আসর তো রংধনু আসরেও শোনানো যেত!

এখন দেখা যাক, পরবর্তী আসরের প্রত্যাশায় রইলাম।

সবাই ভালো ও সুস্থ থাকুন, এ কামনায়।

 

এস এম নাজিম উদ্দিন
ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা সংঘ
জেলা: মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।