‘আমেরিকা-ইসরাইলের রক্তচক্ষু উপেক্ষা করে সঠিক খবর দিয়ে যাচ্ছে রেডিও তেহরান’
https://parstoday.ir/bn/news/iran-i88376-আমেরিকা_ইসরাইলের_রক্তচক্ষু_উপেক্ষা_করে_সঠিক_খবর_দিয়ে_যাচ্ছে_রেডিও_তেহরান’
আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ৪ মার্চ, বৃহস্পতিবার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, রংধনু ও কথাবার্তা। রংধনু আসর খুব ভালো লেগেছে। তবে আজ আমি লিখতে চাই রেডিও তেহরানের বিশ্বসংবাদ নিয়ে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৮, ২০২১ ০৬:০২ Asia/Dhaka
  • ‘আমেরিকা-ইসরাইলের রক্তচক্ষু উপেক্ষা করে সঠিক খবর দিয়ে যাচ্ছে রেডিও তেহরান’

আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ৪ মার্চ, বৃহস্পতিবার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, রংধনু ও কথাবার্তা। রংধনু আসর খুব ভালো লেগেছে। তবে আজ আমি লিখতে চাই রেডিও তেহরানের বিশ্বসংবাদ নিয়ে।

মানুষ স্বভাবতই দেশ-বিদেশের খবরাখবর জানতে আগ্রহী। রেডিও তেহরানের শ্রোতারাও এর ব্যতিক্রম নয়। অনেক শ্রোতা আছেন, যারা শুধু খবর জানার জন্যই রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শোনেন। কেননা, বিশ্বে বর্তমানে এ বেতার কেন্দ্রটিই শুধু আমেরিকা-ইসরাইলের রক্তচক্ষু উপেক্ষা করে সঠিক ও সত্য খবর দিয়ে যাচ্ছে। বিশেষতঃ পাশ্চাত্য মিডিয়া পাশ্চাত্যের স্বার্থ রক্ষার জন্য যেসব খবর চেপে যায়, রেডিও তেহরান অসংকোচে তা জনগণের কাছে উন্মুক্ত করে দেয়।

অধিকন্তু, বর্তমানে ইসলামি বিশ্বে নতজানু দেশের সংখ্যাই বেশি। মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হওয়া সত্ত্বেও এসব দেশের সংবাদ মাধ্যম ইসলামের সুমহান বাণী প্রচার করতে সাহস পাচ্ছে না। এক্ষেত্রে ব্যতিক্রম শুধু রেডিও তেহরান। তাই বাংলা ভাষার শ্রোতারা সঠিক ও তরতাজা খবর পাবার জন্য রেডিও তেহরানের ওপর নির্ভর করে, নির্ভর করে ইসলামি খবরাখবর জানার জন্যও।

রেডিও তেহরানের ৪ মার্চের বিশ্বসংবাদও তার ব্যতিক্রম নয়। হেগের আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়ের খবরটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। পাশ্চাত্য গণমাধ্যম এ খবরটি এড়িয়ে গেছে। রেডিও তেহরান না থাকলে এমন গুরুত্বপূর্ণ একটি খবর আমাদের অজানাই থেকে যেত।

ভাবছি, একটা দেশ কতটা নির্লজ্জ হলে এমন গোঁয়ার্তুমি করতে পারে? অন্যের পাওনা মেরে দেয়ার চেষ্টা কোন্‌ ধরণের সভ্যতা? হেগের আদালতকে ধন্যবাদ জানাই, সঠিক সিদ্ধান্ত দেয়ার জন্য।

আর আশা করি, এবার মার্কিন যুক্তরাষ্ট্র যথাসম্ভব দ্রুত ইরানের পাওনা বুঝিয়ে দেবে। আমি মনে করি, পাওনা অর্থ ফেরত দিতে গড়িমসি করে আমেরিকা যে ভুল করেছে তার জন্য ইরানের কাছে ক্ষমাও চাওয়া উচিত।  

 

 

ধন্যবাদান্তে,

শরিফা আক্তার পান্না

২০৬/১ খড়ম পট্টি

কিশোরগঞ্জ- ২৩০০. বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।