মার্কিন শাসকগোষ্ঠির দৃষ্টিভঙ্গি অভিন্ন, পার্থক্য শুধু কৌশলগত: কামালভান্দি
-
বেহরুজ কামালভান্দি
ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বলেছেন: আমেরিকা সমঝোতায় ফিরতে দেরি করলে তাদেরই বেশি ক্ষতি হবে। সমঝোতায় ফিরতে আমেরিকা কেন দেরি করছে তার কারণ সম্পর্কে বেহরুজ কামালভান্দি বলেছেন: এটা তাদের আধিপত্যবাদী এবং অহঙ্কারী মনোবৃত্তি। আমেরিকার শাসনক্ষমতায় যে দুই শাসকগোষ্ঠী রয়েছে তাদের মৌলিক দৃষ্টিভঙ্গি একইরকম। তারা সমগ্র বিশ্বকে তাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চায়। তাদের মধ্যে যেটুকু পার্থক্য তা কেবলই কৌশলগত বলে কামালভান্দি মন্তব্য করেন।
ইরানের এই মুখপাত্র আরও বলেন: আমেরিকার বর্তমান সরকার আবারও ইরানের ওপর চাপ প্রয়োগ করার চিন্তাভাবনা করতে পারে। কিন্তু বুদ্ধিমান হলে তাদের উচিত ট্রাম্প সরকারের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থতার বিষয়টি বিবেচনায় নেয়া। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতা সম্পর্কে কামালভান্দি বলেন: এই সংস্থাটি একটি কারিগরী প্রতিষ্ঠান হলেও কোনো কোনো দেশের রাজনৈতিক চাপের মধ্যে রয়েছে।
তিনি বলেন আরাক রি-অ্যাক্টর প্রকল্পের নয়া পরিকল্পনার কাজ আমরা আমেরিকা কিংবা চীনাদের ছাড়াই করবো। ফার্সি নয়া বছরের শুরুতে তার পরীক্ষা চালানো হবে বলে তিনি উল্লেখ করেন। এই পরীক্ষা হবে চূড়ান্ত সূচনা এবং এক বছর পর এই রি-অ্যাক্টর পরিপূর্ণভাবে কার্যক্রম শুরু করবে বলে জনাব কামালভান্দি জানান।
ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র আরও বলেন: চতুর্মুখি নিষেধাজ্ঞার পরও ইরান কোনোরকম সমস্যা ছাড়াই রেডিও মেডিসিনের ক্ষেত্রে দেশের চাহিদা মিটিয়ে এখন দেশের বাইরেও রপ্তানি করছে।#
পার্সটুডে/এনএম/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।