রেডিও তেহরান মাসিক অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-১১)
রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত 'মাসিক অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-১১)'-এর উত্তর পাঠানোর শেষ তারিখ ৩০ এপ্রিল-২০২১।
প্রশ্নমালা:
প্রশ্ন-১: কত সালে ইরানের পরমাণু শক্তি সংস্থা গঠিত হয়?
প্রশ্ন-২: ইরান ও চীন কত বছর মেয়াদি কৌশলগত চুক্তি সই করেছে?
প্রশ্ন-৩: সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর সৌদি জোটের অবরোধের কারণে কত হাজার মানুষের মৃত্যু হয়েছে?
(কুইজের সঠিক উত্তরের জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ডটকমের সহযোগিতা নেওয়া যেতে পারে)
নিয়মাবলি:
১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সেইসঙ্গে অবশ্যই একটি ছবি পাঠাতে হবে।
২. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।
৩. ইমেইলে সাবজেক্টের ঘরে 'অনলাইন কুইজ প্রতিযোগিতা-১১' লিখতে হবে।
৪. উত্তর পাঠানোর ঠিকানা: [email protected]
৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে পাঁচজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের ছবিসহ নাম-ঠিকানা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৬. বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট দেয়া হবে।
৭. প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
পার্সটুডে/আশরাফুর রহমান/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।